পর্যটন করপোরেশনে বিডিনগ ১৭ সম্মেলন অনুষ্ঠিত
মঙ্গলবার দুপুরে থেকে ঢাকায় শুরু হলো বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) সপ্তদশ সম্মেলন। স্মার্ট বাংলাদেশের সুরক্ষা কৌশল নিয়ে উপস্থাপনার মধ্য দিয়ে শুরু হওয়া চার দিনের সম্মেলনের বাকি তিন দিন ধরে চলবে প্রশিক্ষণ কর্মশালা।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও এপনিক এর সহযোগিতায় চলমান কর্মশালায় অংশ নিচ্ছে দেড় শতাধিক প্রশিক্ষণার্থী। দেশী-বিদেশী প্রশিক্ষকরা ইন্টারনেট প্রকৌশলীদের নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং (এনএমএম) এবং এডভান্সড বিজিপি রাউটিং বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।
দুপুরে আগারগাঁওয়ে প্রশাসনিক এলাকার বাংলাদেশ পর্যটন করপোরেশ কনভেনশন হলে শুরু হওয়া সম্মেলনের প্রথম সেশন ‘অপারেশনাল নেটওয়ার্ক-১’ এ তথ্য-উপাত্ত ও ইভেন্ট ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থার ওপর আলোকপার করেন একমি’র আইটি বিভাগের অ্যাসিটেন্ট ম্যানেজার মোঃ রাশেদুল হাসান। এরপর নেটওয়ার্ক ইওয়েস্ট নিয়ে উপস্থাপনা পেশ করেন ডব্লিউট্রিপলই সোসাইটি বাংলাদেশের আক্তার উল আলম। বিকেলে আইপিভি ৬ এর নাড়ি-নক্ষত্র ও সুরক্ষার কৌশল শিখিয়ে দেন এপিনিক আরসিটি’র এস তাহমিদ।
বিরতির পর অপারেশনাল নেটওয়ার্ক -২-তে এআই চালিত ওয়াইফাই এর কেন্দ্রীয় ও পিরামিড মডেল সম্পর্কে আলোকপাত করেন জনতা ওয়াইফাই লিমিটেড এর মাইনুল হাসান অ্যালিন। এছাড়াও এপনিকের জোবায়ের খান বাংলাদেশের নেটওয়ার্কের ফ্যাক্ট শিট তুলে ধরেন মোঃ জোবায়ের খান।
অপরদিকে সাম্প্রতিক আইআরআর পরিবর্তন বিষয়ে আলোকপাত করেন আইআইজে ইউশিনোবু ম্যাটসুজাকি। দিনের শেষ সেশনে ডাটা সংরক্ষণে সর্বোত্তম অনুশীলন হিসেবে ‘প্রোক্সমক্স’ এবং ‘সেফ’ প্রযুক্তি নিয়ে কারিগরি দিক নির্দেশনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোঃ মেহেদী হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনগ সাধারণ সম্পাদক বরকতুল আলম বিপ্লব। তিনি জানিয়েছেন, বুধ-শুক্রবার তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বনানীর হোটেল শেরেনা-তে। সেশনগুলোকে এপিনিক প্রশিক্ষক দেব পেহলান, জোবায়ের খান, এডিএন টেলিকম এর সুমন সাহা, এপিনিক আরসিটি কিউএস তাহমিদ, আইসক এর আফতাব সিদ্দিকী, এপিনিক সিটি মোঃ রাফিউন্নবি বাবির ও প্রাইম ব্যাংক পাবলিক লিমিটেডের শায়লা শারমিন প্রশিক্ষণ প্রদান করবেন।







